ইসরাইলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এসব হামলা থেকে বাঁচতে লাখ লাখ ইসরাইলি নাগরিককে বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে হয়েছে।
শুক্রবার মধ্যরাত থেকে ইরান থেকে ছোড়া অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। নিরাপত্তা ঝুঁকির কারণে সারা রাতজুড়ে বহু মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
ইসরাইলি বিশ্লেষকদের মতে, ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে চাপে ফেলতে চাইছে ইরান।
এদিকে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বিমান হামলার সতর্কতা সাইরেন বাজার পর আজ শনিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
সূত্র: আল জাজিরা

