Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অসহায় মানুষকে সহায়তা করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব: লায়ন গনি মিয়া বাবুল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৯ pm ০৭, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার টেপিরবাড়ীস্থ কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম মহাসচিব ডা. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. রিপন মিয়া, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে মরহুম মোঃ ইসমাইল হোসেনের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা আরিফুর রহমান।

সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। মানুষ বেঁচে থাকে তার কর্মে, কাজেই প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানবকল্যাণে কাজ করা।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বৈষম্য কমবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠান শেষ পর্বে উপস্থিত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

বার্তা প্রেরক:
মো: আব্দুর রাজ্জাক
মহাসচিব
ইসমাইল হোসেন ফাউন্ডেশন
শিশু পল্লী সড়ক, টেপিরবাড়ী, শ্রীপুর,গাজীপুর।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদুল ফিতরের অজানা গল্প ও বিচিত্র ঐতিহ্য
  • সিটি করপোরেশন নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না ইসি
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা
  • ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের
  • যশোরে নকল চালের মহড়া: নামি ব্র্যান্ডের মোড়কে প্রতারণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম