মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। যুদ্ধের আবহে এবার নতুন এক কঠোর বার্তা এল যুক্তরাষ্ট্র থেকে মার্কিন অর্থমন্ত্রী Scott Bessent জানিয়েছেন, আজ শনিবার (৭ মার্চ) রাতেই ইরান এর ওপর যুক্তরাষ্ট্র ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালনা করতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বেসেন্ট জানান, এই হামলার মূল লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো। তাঁর ভাষায়, এই স্থাপনাগুলোর ওপর এমনভাবে আঘাত হানা হবে যাতে সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমরা এগুলোকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।” অর্থাৎ এই হামলার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা’ করার অভিযোগও তোলেন। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ Strait of Hormuz–এর ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি। তাঁর মতে, এই প্রণালিকে ঘিরে ইরানের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়ে উঠছে।

