Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অবশেষে ইরানের পক্ষ নিল সৌদি আরব — নতুন কূটনৈতিক সমীকরণ।

ইরানের পাশে সরাসরি না দাঁড়ালেও আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

Bangla FMbyBangla FM
৫:১২ am ০৭, মার্চ ২০২৬
in Lead News, আন্তর্জাতিক
A A
0

ইরানের প্রতি সৌদি আরবের অবস্থান নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ, দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার

সংবাদ: A.Murad
ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বলেছেন, চলমান উত্তেজনার সময় ইরানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে সৌদি আরব যে প্রতিশ্রুতি দিয়েছে, তার জন্য ইরান কৃতজ্ঞ।

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, সৌদি আরব বারবার আশ্বাস দিয়েছে যে তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিকে সৌদি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইরান ড্রোন দিয়ে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার চেষ্টা চালিয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ইরানের রাষ্ট্রদূত। তিনি বলেন, রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইরানের কোনো ভূমিকা নেই।

এর আগে সৌদি আরব অভিযোগ করেছিল যে, ইরান তাদের গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। কিন্তু ইরান এই অভিযোগও অস্বীকার করেছে।

ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আঞ্চলিক যুদ্ধ বলা ঠিক নয়। তার দাবি, এই পরিস্থিতি অঞ্চলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি ইরানের যুদ্ধ নয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাহফুজ আলম ও তাজনুভা জাবীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক উদ্যোগ
  • রাজধানীর পেট্রোল পাম্পে তেলের সংকট, দীর্ঘ লাইনে ভোগান্তিতে চালকরা
  • সুনামগঞ্জে তরুণদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল
  • জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম