Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে খাস জমিতে তিন তলা ভবন নির্মাণ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৮ pm ০৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি খাস জমিতে তিনতলা ফ্লাট বাড়ি নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় মতিয়ার রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়নখান বৈদ্ধপাড়া এলাকার নেজাম উদ্দিনের ছেলে। বিষয়টি স্থানীয় ভূমি কর্মকর্তার জানা থাকলেও রহস্যজনকভাবে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিয়ার রহমান সরকারি মালিকানাধীন খাস জমি দখল করে সেখানে তিনতলা ভবন নির্মাণের কাজ অনেকদিন ধরেই করছিলেন। বিষয়টি জানাজানি হলে বাহাগিলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। তবে এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ করার পরদিন থেকেই আবারও ভবন নির্মাণের কাজ শুরু হয় কিভাবে?

স্থানীয়দের দাবি, প্রশাসনের নীরবতার সুযোগে খাস জমিতে অবাধে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন মতিয়ার রহমান। যদিও সরকারী খাস জমিতে ব্যক্তিগতভাবে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। সেইসাথে খাস জমিতে ভবন নির্মাণের কাজ বন্ধ করার পরও কীভাবে আবার শুরু হলো তা খতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে বাহাগিলী ইউনিয়নের তহসিলদার শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেই। তারা খাস জমিটি কবুলিয়ত নেওয়ার জন্য আবেদন করেছে।” তবে ওই জমির খাস দাগ ও খতিয়ান চাইলে কোন তথ্যই দিতে রাজি হয়নি ওই কর্মকর্তা।”

তবে উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে ওই আবেদনের কোন নথি পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা (অফিস সুপার) মিজানুর রহমান। তিনি বলেন, “মতিয়ার রহমানের পক্ষ থেকে খাস জমি কবুলিয়তের জন্য কোনো আবেদন এখনো উপজেলা ভূমি অফিসে জমা পড়েনি।” খাস জমিতে পাকা তিনতলা ভবন নির্মাণ পুরোটাই অবৈধ।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, খাস জমিতে ভবণ নির্মাণের ঘটনা জানা ছিল না। সরেজমিনে গিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নুরুল আলমের
  • সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান পাচ্ছেন আজীবন সম্মাননা
  • এবার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান
  • সিরাজগঞ্জের কাজিপুরে গাছের সাথে ট্রাকের ধাক্কা, চালক নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম