Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরণখোলায় জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৯ pm ০৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে এক জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই কর্মী বর্তমানে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (আজ) বিকেলে তাফালবাড়ি বাজারে একা অবস্থায় ছিলেন সোনাতলা এলাকার জামায়াত কর্মী জাকারিয়া। এ সময় বিএনপির ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাকে ঘিরে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা তাকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন।

হামলার পর স্থানীয়রা আহত জাকারিয়াকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলেছেন—শরণখোলায় বারবার কেন এ ধরনের রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে এবং কারা এসব ঘটনায় জড়িতদের সাহস জোগাচ্ছে।

তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শিশুদের হাসি–আনন্দে মুখর তৃতীয় শিশুপ্রহর
  • দুই সাবেক উপদেষ্টার গ্রেফতার দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ
  • কাপাসিয়ায় ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধের প্রতিবাদে মানববন্ধন
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা, শুক্রবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম