জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত উত্তরা স্পিনিং মিলস লিমিটেড হঠাৎ বন্ধ ঘোষণা করায় বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন মিলের শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে মিলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের একটি অংশ অবরোধ করে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান। এতে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দেন। আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, বেতন ও বোনাস না দিয়ে হঠাৎ মিল বন্ধ ঘোষণা করায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত তাদের পাওনা পরিশোধের দাবি জানান

