বাধন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি অফিসের কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা। কিন্তু মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ভূমি অফিসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে, অফিস সময় থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা-কর্মচারী প্রায় সকাল ১০টার দিকে অফিসে উপস্থিত হচ্ছেন।
এদিকে ভূমি অফিসের বাউন্ডারির ভেতরে কে বা কারা একটি উঁচু মাচা তৈরি করেছিল, যা নিয়েও এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, ওই স্থানে বসে নেশাজাতীয় দ্রব্য সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড ঘটতে পারে।
বিষয়টি নজরে আসার পর নহাটা ক্যাম্পের ইনচার্জ কৃষ্ণ ঐ বাসস্থানের মাচা অপসারণ করেন।
স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করা এবং অফিস প্রাঙ্গণে অপ্রয়োজনীয় অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্য প্রশাসন কড়াকড়ি নেবে।

