Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লামায় ‘ফ্যামিলি কার্ড’ পেলে স্বস্তি ফিরবে নিম্ন আয়ের মানুষের

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫১ am ০৫, মার্চ ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

মোহাম্মদ আলম, বান্দরবান প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সারা দেশের মতো লামা উপজেলায় সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিম্ন আয়ের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় যখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তখন এই উদ্যোগকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন সাধারণ মানুষ।

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নরর কয়েকজন বাসিন্দা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে সীমিত আয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। ‘ফ্যামিলি কার্ড’ চালু হলে অন্তত নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য কম দামে পাওয়া যাবে, যা সংসারের ব্যয়ভার সামলাতে সহায়ক হবে।

শ্রমজীবী কয়েকজন বলেন, চাল-ডাল-তেলসহ দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যাওয়ায় আয়-ব্যয়ের ভারসাম্য রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে। সরকার যদি নিয়মিতভাবে এই কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহ নিশ্চিত করে, তাহলে নিম্ন আয়ের পরিবারগুলো বড় ধরনের সহায়তা পাবে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর লামাসহ আরও কয়েকটি উপজেলায় একযোগে কার্যক্রম শুরু হবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি।

তিনি বলেন, লামা উপজেলায় প্রাথমিকভাবে এক হাজার ৩০০ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে উপকারভোগীর সংখ্যা নির্ধারণ করা হবে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে উপজেলার দুর্গম পাহাড়ি পশ্চিম হারগাজা মার্মাপাড়ায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও মো. মঈন উদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। জানা গেছে, প্রাথমিকভাবে দেশের ৮টি উপজেলায় এই কার্যক্রম চালু হবে। দুর্নীতি রোধে তিন ধাপে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সচিবালয়ে দেওয়া এক বক্তব্যে দীপেন দেওয়ান জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Tags: নিম্ন আয়ের মানুষফ্যামিলি কার্ডলামা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠিতে পৃথক দুই জায়গায় অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর
  • সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে পৌর বিএনপি সভাপতি
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক
  • ভুট্টা ক্ষেত নষ্টের অভিযোগ, বদরগঞ্জ থানায় মামলা
  • তাহিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান রেবা আক্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম