Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১৯ pm ০৪, মার্চ ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে মোটরসাইকেল,প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মসুদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের পশ্চিম কদমহাটা (তিলকর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মসুদ আহমদ রাজনগর উপজেলার করতল গ্রামের বাসিন্দা। তিনি শওকত মিয়ার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মৌলভীবাজার শহরের উদ্দেশ্যে রওনা হন মসুদ। পথে পশ্চিম কদমহাটা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি সামনে থেকে আসা একটি পিকআপ ভ্যানের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল এবং মৌলভীবাজার মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাস্থলটি রাজনগর ও মৌলভীবাজারের মধ্যবর্তী হওয়ায় রাজনগর থানার একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংশ্লিষ্ট মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্ঘটনাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম