Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৪ pm ০৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার (৪ মার্চ) উপজেলার মহিষকান্দি এলাকায় পরিচালিত এ অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি। আদালত সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটিতে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এতে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।

আদালত ৬ জন আসামির প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ মামলায় প্রসিকিউশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় ভেদরগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শরীয়তপুর সক্রিয় সহযোগিতা প্রদান করে। প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত যেকোনো শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম