Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে হামলার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৯ pm ০৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার ২ নং হারতা ইউনিয়নে ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক নেতা প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, ২ নং হারতা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর জেরে প্রতিপক্ষ গ্রুপের নেতা ও সাবেক যুবদল নেতা, ইউনিয়ন বিএনপির সদস্য মাইনুদ্দিন তালুকদার (৫০)-এর সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।

ভুক্তভোগী বিএনপি নেতা মোহাম্মদ মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় হারতা কাজীবাড়ি সংলগ্ন মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইনুদ্দিন তালুকদার তাকে ডেকে নিয়ে প্রার্থিতা ঘোষণার বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে মাইনুদ্দিন তাকে মারধর করেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কামাল ও মাইনুদ্দিন তালুকদারের মধ্যে আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। অনেকের ধারণা, পূর্বের সেই বিরোধও এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।

অভিযুক্ত মাইনুদ্দিন তালুকদার বলেন, “নির্বাচনকেন্দ্রিক কোনো বিরোধ নয়। তার সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। রাগের মাথায় একটি থাপ্পড় মেরেছি। পুলিশ তদন্ত করে যে ব্যবস্থা নেবে, আমি তা মেনে নেব।”
এ বিষয়ে উজিরপুর মডেল থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম