Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হক ও পিএস নাজমুল হোসেনের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪২ pm ০৪, মার্চ ২০২৬
in ক্যাম্পাস
A A
0

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) প্রতিষ্ঠার শুরু থেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগে উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক ও তার পিএস নাজমুল হোসেনের অপসারণের দাবিতে বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ, এডভোকেট হোসেন আলী পিয়ারা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহসভাপতি সালাহউদ্দীন মিন্টু, এডভোকেট আসলাম উদ দোলা, সাংবাদিক সাইদুর রহমান ও গোলাম মোস্তফা মামুন, ফুটপাত ব্যবসায়ী সমিতির নেতা আইয়ুব আলী তালুকদার, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ডা. জাওয়াদুল হক রামেবি ও বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে একই সময়ে চাকরি পালন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরই তিনি দু’টি অনুষদের ডিন, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, সিন্ডিকেট ও নিয়োগ কমিটির সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দখল করে ‘দুর্নীতির রামরাজত্ব’ কায়েম করেছেন। ২০২২ সালে স্বাচিপের সুপারিশে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের পদও তিনি অর্জন করেন।

মানবন্ধনে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পরও উপাচার্য পদে থেকে তিনি পছন্দমতো লোক নিয়োগের মাধ্যমে সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার ছাড়াই রামেবি প্রোজেক্টের সহস্রাধিক গাছ কাটা, পুকুর ও ফসলের জমি লিজ, দোকান ভাড়া, পুরাতন ভবনের এসি বিক্রি ও কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করা হয়েছে।

বক্তারা দাবি করেন, এই সিন্ডিকেটের মাধ্যমে উপাচার্য ৯% ঘুষের অভিযোগও প্রকাশ্যে এসেছে। মানববন্ধনে তারা আগামী তিন দিনের মধ্যে উপাচার্য ডা. জাওয়াদুল হক ও পিএস নাজমুল হোসেনের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন্যথায় ভিসির কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুন্নতে খৎনা করাতে শিশু আয়ানের মৃত্যু, দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান
  • যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের
  • ফরিদপুর বাজারে ময়লা-আবর্জনার চরম ভোগান্তি
  • উজিরপুরে ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম