Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধলেশ্বরীর দক্ষিণ পাড়ে পৃথক সড়ক নির্মাণের দাবী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৬ pm ০৪, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এম এ আউয়াল আশিক:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর দক্ষিণ পাড় ঘেঁষে কুচিয়ামোড়া থেকে পাথরঘাটা ও গোডাউন বাজার পর্যন্ত নতুন একটি পৃথক সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভারী যানবাহনের কারণে জনসাধারণের ব্যবহৃত সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী।

স্থানীরা জানান, প্রায় এক দশক আগে নদীর পাড় দিয়ে ইটভাটার ভারী যানবাহন চলাচলের জন্য একটি নির্দিষ্ট রাস্তা ছিল। ওই সড়ক ব্যবহার করে এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি ইটভাটার ট্রাক ও অন্যান্য ভারী যান চলাচল করত। ফলে সাধারণ মানুষের চলাচলের মূল সড়ক নিরাপদ ও স্বাভাবিক অবস্থায় ছিল।

কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে নদীপাড়ের সেই সড়কটি বিলুপ্ত হয়ে যায়। এরপর থেকে ইটভাটার সকল ভারী ট্রাক সাধারণ জনগণের ব্যবহৃত অনুপযোগী সড়ক ব্যবহার করছে। এতে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ধুলাবালি বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, পূর্বের মতো নদীর পাড় দিয়ে আলাদা ও টেকসই একটি সড়ক পুনর্নির্মাণ করা হলে ভারী যানবাহন সেখানে চলাচল করতে পারবে এবং সাধারণ মানুষের ব্যবহৃত সড়ক নিরাপদ ও চলাচলের উপযোগী থাকবে।

স্থানীয়রা আরো জানান, প্রস্তাবিত সড়কটি বাস্তবায়ন করা হলে ৩টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

Tags: ধলেশ্বরী নদীপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুর বাজারে ময়লা-আবর্জনার চরম ভোগান্তি
  • উজিরপুরে ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে হামলার অভিযোগ
  • গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ
  • বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ এ ভূষিত
  • প্রথম আলো বন্ধুসভা, পবিপ্রবির উদ্যোগে ইফতার আয়োজন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম