Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাস্তা ছাড়াই দুই ব্রিজ নির্মাণের অভিযোগ, কালুখালীতে এলাকাবাসীর মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০২ pm ০৪, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি :

কোনো প্রকার সংযোগ সড়ক ছাড়াই মাত্র ১শ ফুট ব্যবধানে দুটি ব্রিজ নির্মাণের অভিযোগ উঠেছে রাজবাড়ীর কালুখালী উপজেলায়। এমন কাজ বন্ধের দাবিতে বুধবার উপজেলার ফুলকাউন্নার এলাকায় মানববন্ধন করেছেন প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, একটি ব্রিজ সড়কের মুখে নির্মাণ করা হলে অন্তত দুই শতাধিক পরিবার সরাসরি উপকৃত হবে। কিন্তু বর্তমানে যে স্থানে ব্রিজ নির্মাণ করা হচ্ছে, সেখানে কোনো সংযোগ সড়ক নেই এবং এটি মূলত দুটি পরিবারের সুবিধার জন্য করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মোসলেম বাড়ির সামনে ব্রিজ নির্মাণের জন্য আগে মাপঝোক করা হয় এবং একটি বিদ্যুতের খুঁটিও সরানো হয়। কিন্তু পরবর্তীতে সেই স্থান পরিবর্তন করে চাঁদ আলীর বাড়ির সামনে দুটি ব্রিজ নির্মাণ শুরু করা হয়। একই এলাকায় মাত্র ১শ ফুট ব্যবধানে দুটি ব্রিজ নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

তাদের ভাষ্য, এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে প্রায় পাঁচ শতাধিক পরিবার খাল পারাপারে সুবিধা পেত। পাশাপাশি কৃষকরা সহজে কৃষিপণ্য পরিবহন করতে পারতেন এবং শিক্ষার্থীরাও নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারত।

নির্মাণাধীন ব্রিজের সামনের বাসিন্দা চাঁদ আলী বলেন, “আমার ও আমার বোন শাহিদার বাড়ির সামনে দুটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আমাদের বাড়ির পাশ দিয়ে কোনো রাস্তা নেই। মূলত আমাদের দুই পরিবারের সুবিধার জন্যই এই ব্রিজ নির্মাণ করা হচ্ছে।”

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করা হলে প্রকৌশলী অরুন কুমার দাসকে পাওয়া যায়নি। দপ্তর সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় তিনটি ব্রিজ ও একটি অফিসসহ মোট পাঁচটি কাজের জন্য ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জাইকা এই প্রকল্পের ব্যয় বহন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুকুলে ভরেছে দিনাজপুরের লিচু বাগান, রেকর্ড ফলনের স্বপ্নে ব্যস্ত চাষিরা
  • সালথায় বিএনপি কর্মীর ওপর যুবলীগ নেতার হামলার অভিযোগ
  • বেরোবি সাংবাদিক সমিতির নেতৃত্বে আবু সাঈদ ও পুলক
  • নালিতাবাড়ীতে বিএনপির আলোচনা সভা
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম