Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৯ pm ০৪, মার্চ ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. হাছান উদ্দীন। বর্তমানে তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।

১লা মার্চ (রবিবার) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের মেয়াদ আগামী ১৮ মার্চ শেষ হবে বিধায় তার পরিবর্তে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. হাছান উদ্দীনকে উক্ত অনুষদের ডিন হিসেবে ১৯ মার্চ থেকে পরবর্তী ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। তিনি এ দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সঙ্গে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব পালনের জন্য প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বর্তমানে ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. হাছান উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব।

অন্যদিকে বিদায়ী ডিন প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “দায়িত্ব পালনকালে সহকর্মী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নতুন ডিনের নেতৃত্বে অনুষদ আরও এগিয়ে যাবে বলে আমি আশা করি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ
  • শরণখোলায় শিবিরের উপজেলা সভাপতির ওপর হামলা
  • পুলিশ সুপারদের নতুন বদলি ও নিয়োগের প্রজ্ঞাপন জারি
  • রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • সিরাজগ‌ঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম