মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
কাজের সন্ধানে চোরাই পথে ভারতে প্রবেশের সময় নীলফামারীর তিনজন কমলমতি শিশুকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটককৃত শিশুদের ডোমার থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বুধবার (০৪/মার্চ) বিষয়টি নিশ্চিত করে ডোমার থানা ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, তিন শিশু পৃর্থক-পৃর্থক জেলার বাসিন্দা। এদের বাড়ী নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তন্তর করা হবে।
আটককৃতরা হলেন, ওই এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকা কোনাবাড়ী এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) ও সুনামগঞ্জ ছাতক উপজেলার আবুল কালামের ছেলে সাব্বির (১০)।
গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের ৭৮২নং পিলারের লোম্যন্সল্যান্ডে প্রবেশের চেষ্টা করছিল তারা। এসময় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির টহলের নজরে পড়লে তাদের তিনজনকে আটক করে ডাঙ্গাপাড়া বিওপি ক্যাম্পে নিয়ে আসে। এরপর জিজ্ঞাবাদ করলে জানায়, কাজের সন্ধানে ভারত সীমান্ত পাড়ি দেয়ার জন্য এসেছে তারা।

