Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠির নলছিটিতে আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ০৪, মার্চ ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

নবীন মাহমুদ:

ঝালকাঠির নলছিটিতে বুধবার গভীররাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান আগুনে পূড়ে ছাই হয়ে গেছে, আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিকগন। অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি মুদি দোকান বাকি গুলো টি স্টল ছিল।

বুধবার ( ৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে অবস্থিত দোকান সমূহে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে রাজিব স্টোরে আগুন দেখতে পেয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পরে। এরপর ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দোকানগুলোর কোন মালামাল অক্ষত রাখা সম্ভব হয়নি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পুড়ে যাওয়া রাজিব স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী রাজিব হোসেন জানান, আসন্ন রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল ছিল কিছুই রক্ষা করতে পারলাম না। অনেক টাকার ক্ষতি হয়েছে। জানিনা কিভাবে আগুন লাগলো। সব পুড়ে গেছে কিছুই অবশিষ্ট নেই এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান জানান,আমরা রাত ১ টার পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।

Tags: দুর্ঘটনাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশ সুপারদের নতুন বদলি ও নিয়োগের প্রজ্ঞাপন জারি
  • রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • সিরাজগ‌ঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ
  • রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হক ও পিএস নাজমুল হোসেনের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
  • নুরুল হকের দায়িত্ব পুনর্বণ্টন, থাকছেন শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম