রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের শার্শা উপজেলা (সিএনজি ও থ্রি-হুইলার) মালিক সমিতির আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ মঙ্গলবার নাভারন বাজার নিউমার্কেটের সামনে এই তো মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি, আবুল হাসান জহির।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে সকলকে সংযত থাকতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠা অর্জন করে ক্ষমতায় এসেছি কিন্তু কোন অবস্থায় ক্ষমতা দাপট দেখিয়ে এমন কোন কাজ করা যাবে না যা দলের ভাবমূর্তি নষ্ট করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হয়।কেউ এমন কোন কাজ করলে তাকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,
ডিহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন মন্ডল, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা আতিয়ার রহমান দুলু, মিজানুর রহমান, আলজাজ্ব শামছুর রহমান, গোলাম মোস্তফা খোকন, নুর ইসলাম নুরু, মজনুর রহমান,
শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবীব, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য বাকী বিল্লাহ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান-সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সিএনজি, থ্রি-হুইলার এর কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে দোয়া পরিচালনা করেন নাভারণ কেন্দ্রীয় জামর মসজিদের ইমাম মুফতী আব্দুস ছামাদ কাসেমী।

