Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন বিভ্রাট: ৩৮ হাজার ছেলের কার্ডে ‘ছাত্রী’ উল্লেখ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১০ pm ০৩, মার্চ ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো :

এইচএসসি পরীক্ষা শুরুর প্রাক্কালে বরিশাল শিক্ষা বোর্ডে বড় ধরনের প্রশাসনিক ভুল ধরা পড়েছে। বোর্ডের অধীনে নিবন্ধিত প্রায় ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুলক্রমে লিঙ্গ হিসেবে ‘ফিমেল’ বা ‘মহিলা’ উল্লেখ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং অনেকে সংশোধনের জন্য কলেজ ও বোর্ড কার্যালয়ে যোগাযোগ শুরু করেন।

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির ছয় মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়।

ত্রুটিপূর্ণ কার্ড প্রথমে ঝালকাঠিসহ দুটি জেলায় বিতরণের সময় বিষয়টি ধরা পড়ে। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, বিপুল সংখ্যক ছেলে শিক্ষার্থীর তথ্যভান্ডারে লিঙ্গের ঘরে ভুলক্রমে ‘ফিমেল’ নির্বাচন করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম জানান, কম্পিউটার প্রোগ্রামের সেটিংসজনিত ত্রুটি ও সংশ্লিষ্ট অপারেটরের অসাবধানতার কারণে এ ভুল হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ করা হয়েছে।

তিনি বলেন, ভুলটি পরীক্ষার আগেই ধরা পড়ায় দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন সংশোধন করতে পারছে। কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেই সমাধান দেওয়া হচ্ছে। এতে হয়রানির কোনো সুযোগ নেই।

গত রোববার থেকে সংশোধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বোর্ড কর্তৃপক্ষের দাবি, এটি বড় কোনো জটিলতা নয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব ত্রুটি সংশোধন সম্পন্ন হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম