Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইটি পার্ক যশোর চালডাল কর্মীদের বেতন নিয়ে বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৫ am ০৩, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাাপোল প্রতিনিধি:

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত অনলাইন গ্রোসারি প্রতিষ্ঠানে তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে চালডাল ডটকমের সহাস্রাধিক কর্মী সোমবার বিক্ষোভ করেছেন। বেলা সাড়ে ১২টার দিকে পার্কের ১২ ও ১৪ তলায় অবস্থিত কল সেন্টার কার্যালয়ের ভেতরে তারা বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বাইরে অবস্থানরত কয়েকজন কর্মী ভেতরে প্রবেশের চেষ্টা করলে পার্ক কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা।

একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ফটকে ভাঙচুর করা হয়। এ সময় আন্দোলকারীদের একজন মাথায় আঘাত পান। শাহীন নামের ওই কর্মীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকাশ আকবর নামে এক ভুক্তভোগী বলেন, তিনি প্রতিষ্ঠানটিতে প্রিমিয়াম কেয়ার অ্যাসোসিয়েট পদে চাকরি করে আসছেন। গত চার বছর ধরে তিনি নিয়মিত চাকরি করে আসলেও গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ১ তারিখ পর্যন্ত তিন মাসে কোনো বেতন দেয়া হয়নি। যেকারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

জিএম দূর্লভ নামে আরেক শিক্ষার্থী বলেন, তিনি পড়াশোনার পাশাপাশি সেখানে চাকরি করেন। বিভিন্ন সময়ে বেতন চাইতে গেলে তাদের হেনস্তার শিকার হতে হয়েছে তাদের। সোমবার সকালে বেতন বিষয়ে জানতে চাইলে কল সেন্টারের দেওয়া মোবাইল ফোন তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং চাকরি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে ফেটে পড়েন তারা।

২০১৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির যশোর কার্যালয়ে সহস্রাধিক কর্মী কাজ করেন। তাদের একটি বড় অংশ শিক্ষার্থী এবং পার্টটাইম ভিত্তিতে নিয়োজিত। টানা তিন মাস বেতন বন্ধ থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পার্কের ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও উপস্থিত হয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল বলেন, প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ কর্মীদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা মধ্যস্থতার চেষ্টা করছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।

চালডাল ডটকম যশোর অফিসের ফোকাল পারসন ইনচার্জ শাহাদত হোসেন মিঠুন এ বিষয়ে বলেন, হঠাৎ প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রীয় সংকটের কারণে নতুন বিনিয়োগ না আসায় তারা চরম সমস্যায় পড়েছেন। যেকারণে নোটিশ দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলে কর্মীরা বিক্ষোভে নেমে আসে

Tags: আইটি পার্কযশোর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাগরিক ভোগান্তিতে সিলেট নগরবাসী
  • বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
  • নওগাঁয় ধর্ষণচেষ্টা ধামাচাপার অভিযোগ
  • টাঙ্গাইলে ঐতিহ্যবাহী প্রশাসনিক ইউনিট হলো, আলোকদিয়া ইউনিয়ন
  • মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ সকাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম