Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৭ pm ০২, মার্চ ২০২৬
in কৃষি
A A
0

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ১০ জন কৃষাণীর মাঝে বিনামূল্যে মাশরুম চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। ক্রমবর্ধমান মাশরুমের চাহিদার যোগান দিতে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সোমবার উপজেলা পরিষদ মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপকরণের মধ্যে রয়েছে মাশরুমের স্পন, লোহার রেক, ত্রিপল, পাটের বস্তা, স্প্রে মেশিন ও সাইনবোর্ড । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রামীণ উদ্যোক্তাদে ওইসব উপকরণ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমান, মশিউর রহমান প্রমূখ।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, মাশরুমকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। বর্তমানে এর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক ভাবে ১০ জন নারী উদ্যোক্তার মাঝে এ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। পরবর্তিতে সফলতার ভিত্তিতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তিনি আরো জানান, মাশরুম চাষে পারিবারিক ও স্থানীয় পুষ্টির চাহিদা মিটবে, একই সাথে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম