Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫১ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :

দেশের অন্যতম পর্যটন শহর ও চায়ের রাজধানী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

পরিদর্শন শেষে তিনি সেবাশ্রমের কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সোমবার (০২ মার্চ ২০২৬) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠান কার্যকর সেতুবন্ধনের কাজ করছে।

শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতির সহসভাপতি দ্বীপশিখা ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (PIC&E) রাজেশ ভাটিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল, প্রধান অতিথি অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথি রাজেশ ভাটিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার সেবাশ্রমের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম