লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার বালাপুকুর এলাকায় মাদক সেবনকালে ৩জন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত অর্থ দন্ড ও কারাদন্ড প্রদান করেছে।
দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে বালাপুকুর বাজার এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৩জন মাদক সেবীকে মাদক ও মাদক গ্রহনের সরঞ্জাম সহ আটক করে।
জানা গেছে, বুকুর বাজারের পাশে একাট সুপারি বাগানের মাঝখানে ১০ থেকে ১২ জন মাদক সেবনকারী মাদক সেবন করছিল। এমন সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্ত সেখানে অভিযান চালিয়ে ৩জন মাদসেবীকে গ্রেফতার করলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে হচ্ছে নুরুন্নবী উরুফে, বাংলা, (৩৪), পিতা মৃত জয়নাল আবেদীন, মোহাম্মদ শাহিনুর ইসলাম (৩০) পিতা আবু সাঈদ আলী, মোহাম্মদ হামিদুল ইসলাম (২৮) পিতা জামাল উদ্দিন। গ্রেফতারকৃতার সকলেই বালাপুকুরের বাসিন্দা বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাট এর পরিদর্শক মোঃ আশরাফুল হক, জানান মাদক সেবীরা ট্যাফেন্টা ট্যাবলেট সেবন করছিল। পরে তাদের ভ্রাম্যমান আদলত, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর ৫ধারা অনুযায়ী, দুই জনকে ১মাসের কারাদন্ড ও ১০০টাকা অর্থ দন্ড ও অপর একজনকে ৭দিনের কারাদন্ড ও ১০০টাকা অর্থ দন্ড প্রদান করেন।

