Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় ৬বছরেও নিয়োগ হয়নি মহিলা বিষয়ক কর্মকর্তা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৮ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃআমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে উদাসীন থাকায় দেবীগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অফিসে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সুবিধাভোগী ব্যক্তিরা। বারবার এসেও সেবা না পেয়ে ঘুরে যেতে হয় তাদের।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রায় ৬ বছর থেকে নেই স্থায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা। অতিরিক্ত দায়িত্ব পালন রয়েছেন পঞ্চগড় জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, এতে করে রীতিমতো সেবা পাচ্ছেন না দেবীগঞ্জ উপজেলার সাধারন মানুষ।

দীর্ঘদিন ধরে শূন্য পদে কার্যক্রম পরিচালিত হওয়ায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশু বিষয়ক বিভিন্ন সহায়তা প্রত্যাশীরা।

জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে পঞ্চগড় জেলা থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করে এ উপজেলার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের।

এ বিষয়ে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেবীগঞ্জ উপজেলার কার্যক্রম দেখভাল করছেন। জনবল সংকটের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মকর্তা না থাকায় নারী উন্নয়ন, ভাতা কার্যক্রম, প্রশিক্ষণ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। অফিসে গিয়ে অনেকেই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর মোঃ সাইফুল ইসলাম হিসাব রক্ষক ও ক্রেডিট সুপারভাইজার হিসেবে যোগদান করেন ।যোগদান করলেও তিনি বেশিদিন দায়িত্ব পালন করতে পারেননি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে এবং মামলার মুখোমুখি হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনায় তিনি এখনও কারাগাড়ে আছেন ,।বর্তমানে তিনিও নেই অফিস কক্ষে ঝুলছে তালা ।

সরেজমিনে দেখা গেছে, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত সেবা কার্যক্রমে স্থবিরতা রয়েছে। অনেকেই অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও সময়মতো নিষ্পত্তি হচ্ছে না।

সচেতন মহল বলছেন, দ্রুত স্থায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়ে কার্যক্রম স্বাভাবিক করা না হলে নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও ব্যাহত হবে। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম