Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৯ pm ০২, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেচের পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ হাঁসুয়া ও ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমান সরকারের স্কিম থেকে দানেজ সরকারের জমিতে সেচ দেওয়া নিয়ে সকালেই বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, এর আগেও দানেজ সরকারের জমিতে দুই দফা সেচ দেওয়া হলেও চাষাবাদ না করায় পানি শুকিয়ে যায়। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পরিবারের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকার, আল আমিন, সোহেল, আকরাম, শুকুর ও হাফিজা খাতুনসহ অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কিম পরিচালক আব্দুর রহমান দাবি করেন, যথাযথ চাষ না করেই বারবার সেচের পানি চাওয়ায় বাধা দিলে প্রতিপক্ষ হামলা চালায়। অন্যদিকে দানেজ সরকার অভিযোগ করেন, সকালে সেচ চাওয়াকে কেন্দ্র করে তাকে বকাঝকা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম, ওসি, শাহজাদপুর থানা বলেন, জমিতে সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ
  • সেচ পাম্পের পানি বন্ধ করে দেওয়ায় বোরো ধান ক্ষতির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম