Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিবেশীর বিরুদ্ধে অগ্নিসংযোগের হুমকির অভিযোগ, এলাকায় আতঙ্ক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৮ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ০১নং ওয়ার্ডে প্রতিবেশীর বিরুদ্ধে নিজ বাড়িতে আগুন লাগিয়ে অন্যের নামে মামলা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

অভিযোগকারী মোঃ আনোয়ার হোসেন রানা (৩৯) থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশী মোছাঃ শাহানাজ পারভীন (৫৫) দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছেন। তিনি দাবি করেন, অভিযুক্তের স্বামী না থাকায় তিনি অনৈতিক কার্যকলাপে জড়িত আছেন—এমন অভিযোগ তুলে এলাকার কয়েকজন বাসিন্দা তাকে বাধা দিলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীসহ স্থানীয়দের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ০২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে যেকোনো সময়ে অভিযুক্ত নিজ বাড়িতে নিজেই অগ্নিসংযোগ করে অভিযোগকারীসহ এলাকাবাসীর নামে মামলা করবেন বলে হুমকি প্রদান করেন। এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ আতাউর রহমান (৫০) ও মোছাঃ সাজেদা বেগম (৪৫)সহ আরও কয়েকজনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ ২০/২৫ জন এলাকাবাসী থানায় এসে আনোয়ার হোসেন রানা বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
  • সূর্যমুখীর সোনালী হাসিতে স্বপ্ন বুনছেন দিনাজপুরের কৃষকরা
  • পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় ৬বছরেও নিয়োগ হয়নি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • নীলফামারীর কিশোরগঞ্জে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে লিঙ্গ কর্তনের ঘটনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম