Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট’

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ০২, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার,

সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’। এই জমকালো আয়োজনে ট্রাস্টের বর্তমান কার্যক্রম এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু।

২০১৫ সালে যাত্রা শুরু করা এই ট্রাস্টের মূল লক্ষ্য হলো বাংলাদেশের কৃতি ক্রীড়াবিদদের যথাযথ সম্মান জানানো। ক্রিকেট, ফুটবল, হকি ও কাবাডিসহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে এক ছাদের নিচে নিয়ে আসার প্রয়াসেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী বছর থেকে ‘আরাফাত রহমান কোকো সম্মাননা পদক’ সরকারিভাবে প্রদান করা হবে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরফরাজ আহমেদ সরফু বলেন, দেশের ৬৪টি জেলায় ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল’ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা চাই একদম তৃণমূল থেকে খেলোয়াড়রা উঠে আসুক। ইউনিয়ন ও থানা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।

ট্রাস্টের স্লোগান ‘ওয়ার্কিং ফর স্পোর্টস অ্যান্ড হিউম্যানিটি’ (Working for Sports and Humanity)-এর আলোকে সরফরাজ আহমেদ সরফু স্পষ্ট করেন যে, তাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। খেলাধুলার পাশাপাশি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রয়োজনে তারা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, সিলেটের শ্রীমঙ্গলের কৃতিসন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সরফরাজ আহমেদ সরফু এই ট্রাস্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে ক্রীড়ামন্ত্রী কর্তৃক স্কুল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগকেও তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীর কিশোরগঞ্জে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে লিঙ্গ কর্তনের ঘটনা
  • গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম