Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৩ pm ০২, মার্চ ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী জিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিল্লাল হোসেন রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালীর মাজবাড়ী এলাকার তানেজ উদ্দিনের ছেলে। তিনি ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

পাংশা হাইওয়ে থানার ওসি মাকছুদুর রহমান মুরাদ জানান, রাজবাড়ীর দিক থেকে কালুখালীর দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন জিল্লাল হোসেন। পথিমধ্যে বাগমারা এলাকায় বিপরীত দিক থেকে কুষ্টিয়ার দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকের মাথা থেঁতলে যায় এবং তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকচালক আনিছ (৩৫) কে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে
  • মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
  • সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে আগুন
  • সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ২টি ব্যাংক ও ৪টি দোকান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম