Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের শার্শায় উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ভারতীয় উইন কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, শনিবার রাত পৌনে দশটার দিকে যশোরের শার্শা থানার ফরেস্টপাড়া এলাকায় রিপন মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই মো. কামরুজ্জামান ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে।

পরে তার ডান হাতে থাকা একটি বস্তা তল্লাশি করে ১৭৫ বোতল অবৈধ উইন কোরেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

গ্রেফতার হাবিবুর রহমান শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত শামসুর রহমান। ডিবি জানিয়েছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে ১ মার্চ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ আগুন
  • বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের
  • ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা
  • ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট’
  • দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম