Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৮ am ০২, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই শোবিজ অঙ্গনে আবারও সামনে এলো পরকীয়া ও নারী নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ। এবার ছোট পর্দার পরিচিত মুখ আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া, মাদকাসক্তি এবং অমানবিক শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী জান্নাত দীপ্তি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক তুলে ধরে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জান্নাত দীপ্তি। তাঁর দাবি, আফজাল সুজন বর্তমানে মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। প্রমাণ হিসেবে তৃষ্ণার সঙ্গে সুজনের বেশ কিছু অশালীন কথোপকথন ও আপত্তিকর ছবির স্ক্রিনশট জনসমক্ষে এনেছেন তিনি।

নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি পোস্ট করে দীপ্তি অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছরের সংসার জীবনে তাঁকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি অসুস্থ বাবার সামনে এবং নিজের বাড়িতেও সুজন তাঁকে মারধর করতেন। দীপ্তির অভিযোগ, সুজন মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন এবং দীপ্তি যখন গর্ভবতী ছিলেন, তখন সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় ৪-৫ মাস লিভ-ইন সম্পর্কে ছিলেন।

বর্তমানে আফজাল সুজন উল্টো তাঁর স্ত্রীর বিরুদ্ধে ‘টাকার লোভে সংসার ছাড়ার’ অভিযোগ তুলছেন। এর কড়া প্রতিবাদ জানিয়ে দীপ্তি প্রশ্ন তুলেছেন, “একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি চরিত্রের দোষ? আত্মহত্যা করলেই কি সমাজ আমাকে ভালো বলত?” জানা গেছে, বিচ্ছেদ চাইলেও মিডিয়াতে ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে সুজন তাঁকে তালাক দিচ্ছেন না, আবার সামাজিক স্বীকৃতিও দিচ্ছেন না।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিনেতা আফজাল সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলব, ওইটুকু পর্যন্ত সময় আমাকে দিন। আপনারা এক পাশ থেকে শুনেছেন, আমারও বলার আছে।” অন্যদিকে, অভিযুক্ত মডেল তৃষ্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

২০১৮ সালে ঈগল মিউজিকের ব্যানার দিয়ে ক্যারিয়ার শুরু করা আফজাল সুজন বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন। স্ত্রীর এমন বিস্ফোরক অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

Tags: বিনোদনবিশেষ নিউজসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা
  • বাংলাদেশসহ কয়েক দেশের ভিসা স্থগিত
  • ঢাকায় ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
  • যশোর মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার
  • চুরির গরু দিয়ে ইফতার আয়োজনের অভিযোগ, সংবাদ প্রকাশে তোলপাড়; সাংবাদিককে হুমকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম