আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দর – পতেঙ্গা – ডবলমুরিং – সদরঘাট আসন থেকে বিএনপির নির্বাচিত সাংসদ ও অর্থমন্ত্রী জনাব আমীর খসুর মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম।
চট্টগ্রাম মহানগরীর হালিশহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বাসিন্দা মোহাম্মদ সেলিমকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (নবম গ্রেড) ২২০০০-৫৩০৬০ টাকা বেতনে এপিএস নিয়োগ দিয়ে রোববার, ১ মার্চ আদেশ জারি করেছে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন বা এপিএস হিসেবে তাকে বহাল রাখবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর হবে।

