Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুবদল নেতা নূর ইসলামের হাতে জিম্মি, এক সপ্তাহে তিনজনের ওপর হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৮ pm ০১, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় ফের বেপরোয়া হয়ে উঠেছে যুবদল নেতা নুর ইসলাম।গত এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের উপর হামলার অভিযোগ উঠেছে নুর ইসলামের বিরুদ্ধে।

এবার বাবু গাজী নামে স্থানীয় এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা তালা উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি তালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এর আগে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে কেটন সরদার ও সাংবাদিক জহর হাসান সাগরের উপর হামলা চালায় যুবদল নেতা নুর ইসলাম ও তার সহযোগীরা। নুর ইসলামের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় সাংবাদিক জহর হাসানের ওপর এই হামলা চালানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ২৬ ফেব্রুয়ারি তালা থানায় একটি এজাহার দায়ের করেছে।

অভিযুক্ত নূর ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকটি গ্রামের মৃত. আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। একই সঙ্গে তিনি উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

জানা যায়,বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর বেপরোয়া হয়ে উঠেন নুর ইসলাম। দখল, চাঁদাবজি, ডাকাতি ,মারপিট, হত্যা হুমকিসহ একাধিক অপরাধ যজ্ঞের সম্রাজ্য তৈরী করেন নুরু। সাবেক ইউপি সদস্য আব্দুর রবের পৈত্রিক জমি ও দোকান ঘর দখল করেন নুর ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী। এ সকল ঘটনায় নুর ইসলামকে দুই দফায় সেনাবাহিনী হেফাজতে নেন। সর্বশেষ সাংবাদিকের উপর হামলা ও যুবককে পিটিয়ে আহতের ঘটনায় ফের আলোচনায় আসেন এই যুবদল নেতা নুর ইসলাম।

আহত বাবু গাজী জানান, তার ছেলে সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। এ সময় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিশ্বাস ঘটনাস্থলে এসে বিরোধে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। প্রতিবাদ করলে নুরু তার ওপর চড়াও হয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাবু গাজীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক জহর হাসান জানান, যুবদল নেতা নুর ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অপরাধ নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নেওয়ায় তিনি হত্যার হুমকি পাচ্ছিলেন। গত বুধবার হাজরাকাটি বাজারে মুখোমুখি হলে নুর ইসলামের সাথে তর্কের একপর্যায়ে তার ওপর নৃশংস হামলা চালান। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

খলিলনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রব জানান, নুর ইসলাম আমার পৈতৃক জমি ও দোকান দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও ডাকাতিসহ অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে। এসব অন্যায়ের প্রতিকারে আমি ইতিমধ্যে আদালত, সেনাবাহিনীর ক্যাম্প এবং থানায় মামলা ও লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত নুরু ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সামগ্রিক অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিকসহ সাধারণ জনগনের গায়ে হাত দেওয়া অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সাংবাদিককে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে কয়েক দফায়। তার এজাহারটি অফিসিয়াল শর্ত পূরণ করে আদালতে পাঠানো হয়েছে। তাছাড়া বাবু গাজী নামের অপর ব্যক্তির মারপিটের ঘটনাটি জেনেছি।তার বিষয়ে তদন্ত চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৮
  • নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যা
  • জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়নে সকলের সহযোগিতা চাই: কয়ছর এম আহমদ
  • খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
  • ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম