গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরে শ্রীপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় খামারীদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) দিনব্যাপী শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনরি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন খামারীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে খামারীদের জন্য প্রণীত এক্সিট প্লানের গুরুত্ব, প্রকল্প পরবর্তী সময়ে খামার পরিচালনার কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, বাজার সংযোগ স্থাপন এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া, আইনি কাঠামো, গঠনতন্ত্র প্রণয়ন ও ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নারগিস খানম, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: আশরাফ হোসেন, ভেটেরিনারি সার্জন ডা: মো: গোলাম মুরশেদ মুরাদ প্রমুখ।

