Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৩ pm ০১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0
0-0x0-0-0-{}-0-0#

0-0x0-0-0-{}-0-0#

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মান্দারবন গ্রামের গাজী বাড়ি নাজেম আলী জামে মসজিদের জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাবুল চৌকিদারের বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদের মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটির সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই বাবুল চৌকিদার মসজিদের সীমানার একটি অংশে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এ সময় মসজিদের ইমাম ও মুসল্লিরা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

মসজিদের ইমাম অভিযোগ করে বলেন, তিনি বাধা দিলে তাকে মসজিদে না রাখার হুমকি দেওয়া হয়। সাবু গাজী জানান, প্রতিবাদ করলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে বাবুল চৌকিদার বলেন, তিনি মসজিদের সহ-সভাপতি এবং নিয়মিত মাসিক এক হাজার টাকা চাঁদা দেন। তাই রাস্তা নির্মাণে তার বাধা থাকার কথা নয়। তিনি দাবি করেন, “আমি যা বলব তাই হবে।”

শাহিন গাজী বলেন, এলাকাবাসী সম্মিলিতভাবে কাজ বন্ধের চেষ্টা করলেও বাবুল চৌকিদার কারও কথা না শুনে নির্মাণকাজ চালিয়ে যান। সেলিম গাজী অভিযোগ করেন, মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে কাজ করা হচ্ছে এবং প্রতিবাদ করলে অশালীন ভাষা ব্যবহার করা হয়।
আনোয়ার গাজী বলেন, তারা বাধা দিলে উল্টো তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাসির গাজী বলেন, “কমিটির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একক ক্ষমতায় রাস্তা নির্মাণ করা হচ্ছে।” এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতির সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়ের আভাস
  • বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সুন্দরবনে দু’মাস নিষেধাজ্ঞা শেষে কাঁকড়া আহরণের সুযোগ 
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে যা তারা আগে দেখেনি
  • সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম