Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পঞ্চগড়ে এখন ফাগুনের হাওয়া গাছে গাছে রক্তিম লাল পলাশ শিমুল

Bangla FM OnlinebyBangla FM Online
২:০১ pm ০১, মার্চ ২০২৬
in ফিচার
A A
0

মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

উঠল সুর উচ্ছুসি ফাগুনের বাতাসে। নতুন রঙে সেজেছে বসন্তের প্রকৃতি। অজস্র পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার রক্তিম আভায় রঞ্জিত প্রকৃতি। প্রকৃতির সেই রূপের সঙ্গে নিজেদের রাঙিয়ে নিতে নানান আয়োজনে পালিত হয় বসন্ত বরণ।

পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় আনন্দ নিয়েছে ভিন্নতর রূপ। তরুণ তরুণীরা সাজগোজ করে হলুদ ও বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবি পড়ে বসন্তকে বরণ করতে ভালোবাসাময় দিনে ঘুরে বেরিয়েছেন। নারীদের কেউ কেউ মাথায় পড়েছিলেন ভিন্ন রঙের ফুল।

বাদ যায়নি শিশু কিশোর ও বৃদ্ধরা। তারাও বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে বরণ করে বসন্তকে। গানে গল্পে আবৃত্তিতে ও আড্ডায় মেতে উঠছিলেন। পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল। ফাল্গুন মাস ফাল্গন নামেও অভিহিত। বসন্তের আগমনে আনন্দের রং লেগেছে বাঙালির মনে, দক্ষিণা হাওয়ায় প্রাণবন্ত প্রকৃতি। গাছের ডালায় শোভা পাচ্ছে নতুন পাতা।

বাগানে ফুটেছে বাহারি রঙের ফুল। সব মিলিয়ে প্রকৃতির সর্বত্র উৎসবের আমেজ। মানব মনেও লেগেছে দোলা। ভাষা, সুর, ছন্দ বলে বসন্ত এসে গেছে। একই সঙ্গে এদিনে ভালোবাসা দিবসও। ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়। দুটি উৎসব একই দিনে হওয়ায় আনন্দ উদযাপনও যেন দ্বিগুণ হয়েছে।

পঞ্চগড়বাসীসহ সবাই মেতেছে বসন্ত ভালোবাসার উদ্দীপনায়। এদিন কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে, কেউবা প্রিয় মানুষটির সঙ্গে কেউবা পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করেন বসন্তের ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সেই সঙ্গে সেলফি তো আছেই।

সব মিলিয়ে হয়ে ওঠে উৎসবমুখর পরিবেশ। ভালোবাসা বিশেষ এই দিনে নানা আয়োজনে উদযাপিত হয় পহেলা ফাল্গুন বা বসন্ত বরণ। বসন্তের এই প্রথম দিনটিকে বরণ করে নিতে পঞ্চগড়ে সবচেয়ে বড়ো আয়োজন হয় কলেজ গুলোতে। চারুকলা এছাড়াও বসন্তের উৎসব উদযাপন হয়ে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এ আয়োজন নানা সাজে নেয় সব বয়সের মানুষ। এর উদ্বোধন ঘোষণা করে থাকেন কলেজের উপাচার্য মহোদয় গন।

এভাবেই প্রতিবছরের ন্যায় পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ হয়ে থাকে। এটি বাঙালি জাতির ঐতিহ্য বলা যেতে পারে। চারিদিকে পাখিদের কোলো কাকুলি মৌমাছির গুনগুনানি মধু আহরণে যেন ব্যস্ত সময় পার করেন তারা। আমের মুকুলের মৌ মৌ গন্ধ দক্ষিণা বাতাসে সুবাস ছড়ায়। ফাল্গুন যেন সবাইকে বলে দেয় নতুন এক অনুভূতির বার্তা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ নেতার মৃত্যু!
  • ইসরায়েলের ‘অপারেশন রোরিং লায়ন’-এ এক মিনিটে ৪০ শীর্ষ ইরানি কমান্ডার নিহত
  • ইফতার শেষে ফেরার পথে ঝরল রাজুর প্রাণ
  • ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম