Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ,বাড়ীঘর ভাংচুর

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৭ pm ০১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় সামাজিক বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় ২০টির অধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেখান থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নান গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের সাবেক মেম্বার (ইউপি সদস্য) সাইফুলের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে বড়িয়া ভাদাদিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়গ্রুপের অন্তত ৬ জন আহত হন। এ সময় ২০টির অধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এশিয়া পোস্টকে বলেন, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি বরিয়ার হান্নান মেম্বার ও ভাদালিয়া পাড়ার সাইফুল মেম্বারের মধ্যে সামাজিক দ্বন্দ্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এরই জেরে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর
  • যুদ্ধের মধ্যেই ভরিতে ৯ হাজার টাকা কমল স্বর্ণের দাম
  • সুনামগঞ্জের তাহিরপুরে ওসির ঘুসকাণ্ডের তদন্ত সম্পন্ন
  • নওগাঁয় রাত নামলেই রাজুর ‘মাটি কাটার’ মহোৎসব: অস্তিত্ব সংকটে মান্দার গ্রামীণ সড়ক
  • পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের অভিযোগে নারী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম