ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস।
রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বিপ্লবী গার্ডস এই ঘোষণা দেয়।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, “খামেনির হত্যাকারীদের বিরুদ্ধে ইরানি জাতি কঠোর প্রতিশোধ নেবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা ছাড় দেব না।”

