জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর বিশেষ টহলদল এবং হাটখোলা বিওপি’র টহলদল ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তল্লাশি করে জব্দকৃত মালামাল: ৫টি স্বর্ণের বার, মোট ওজন ৫৮৭.৭২ গ্রাম (৫০ ভরি ৬ আনা ১ রতি), বাজার মূল্য আনুমানিক ১,২৮,৪৮,২২৫ টাকা ১টি মোবাইল ফোন ১টি পুরাতন বাইসাইকেল নগদ ১,৫০৬ টাকা আটককৃত ব্যক্তি: মোঃ মতিয়ার রহমান মিন্টু (৩৪), পিতা মোঃ সিদ্দিক মন্ডল, গ্রাম-উচনা, পোস্ট-উচনা, উপজেলা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
মোট জব্দকৃত সম্পদের মূল্য: ১,২৮,৫৪,৯৫৬ টাকা (এক কোটি আটাশ লক্ষ চুয়ান্ন হাজার নয়শত ছাপ্পান্ন টাকা)
বিজিবি জানায়, বিজিবি সীমান্তে চোরাচালান, মানবপাচার, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

