লালমনিরহাট প্রতিনিধি:
শিশুকিশোরদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য চর্চায় উদ্বুদ্ধ করতে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে অমর একুশে জিজ্ঞাসা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ফেব্রুয়ারি) লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি উপলক্ষ্যে ‘শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা’ আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সমৃদ্ধ লালমনিরহাট। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধ লালমনিরহাটের আহবায়ক মুহিন রায়। প্রধান বক্তা ছিলেন সমৃদ্ধ লালমনিরহাটের প্রধান উদ্যেক্তা ও প্রধান সংগঠক দীপক কুমার রায়।
বক্তব্য রাখেন সমৃদ্ধ লালমনিরহাটের উপদেষ্টা মুনিম হোসেন প্রতীক, বার্ডস এন্ড লাইফ সোসাইটির উদ্যোক্তা ও সংগঠক এবং ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক, মোগলহাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী তছলিমা তমা, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম ইবনে জাবের সাহিদ, বিমল কান্তি রায়,ঝংকার যুব সাংস্কৃতিকের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন ও বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটির আহবায়ক ইনজামাম-উল হক উদয়।
প্রধান বক্তা দীপক রায় বলেন, একুশ আমাদের গর্ব, একুশ আমাদের চেতনা এবং একুশ আমাদের প্রতিবাদ প্রতিরোধের অন্যতম অঙ্গীকার,
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনির চৌধুরীর অমর সৃষ্টি কবর নাটকের ‘মরা মানুষ’ কিন্তু তারা যেন কবর থেকে উঠে এসে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, মনে হচ্ছে তারা যেন কবরের মধ্যেও নিশ্চিত শুয়ে থাকতে পারছে না।
আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের আত্মত্যাগ মনে রেখে এই রাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামকে আমাদের আকাঙ্ক্ষায় ধারণ করে বাংলাদেশ তথা লালমনিরহাট জেলাকে সমৃদ্ধ করার কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন সমৃদ্ধ লালমনিরহাটের উপদেষ্টা শামীম আহমেদ, সাদিক ইসলাম সদস্য দীপালি রানী রায়, মনিরুল ইসলাম

