সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি)দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বউবাজারে এই অভিযান চালানো হয়।
এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় টুটুল স্টোর, ইমাম স্টোরসহ ৪টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি দোকানে ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।
এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান,পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কারসাজি না করতে পারে,সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

