Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ী সফরে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৩ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম চারদিনের সরকারি সফরে নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজবাড়ী সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

সার্কিট হাউসে পৌঁছানোর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহম্মদ মনজুর মোরশেদ ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে প্রতিমন্ত্রী শহরের ২৮ কলোনী পৌর কবরস্থানে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এরপর তিনি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবেও শপথ নেন। প্রতিমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম সরকারি সফর নিজ জেলা রাজবাড়ীতে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী শনিবার দুপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এবং সেখানেই রাত্রিযাপন করবেন। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামো উন্নয়ন, সংস্কৃতি কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এছাড়া মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ আয়োজিত মাসিক উন্নয়ন সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী। ওইদিন বিকেল ৪টায় গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণের পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমাদের আগামীদিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
  • জয়পুরহাটের সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • পাংশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ
  • মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার কারণে ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত
  • মৌলভীবাজারে সেচ সংকটে বিপর্যস্ত বোরো আবাদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম