ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলা-পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় বেবিচক জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে এবং বিষয়টি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
এ সপ্তাহে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করা হয়। পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং আশপাশের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, উপসাগরীয় অঞ্চলে লক্ষ্যবস্তু হিসেবে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুগুলোতে রয়েছে: কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের **আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের, আল দাফরা বিমান ঘাঁটি, বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি। এগুলো প্রধানত সামরিক গুরুত্বপূর্ণ এলাকা।

