ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার ইসরায়েল ইরানে হামলা শুরু করে। দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

