Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৭ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক জানিয়েছেন, প্রথমবারের মতো চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া পাট ফসলের জন্য বীজ ও সারও বিতরণ করা হয়েছে। তিনি বলেন, “আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকরা যেন সঠিকভাবে সার পান, সে জন্য আমরা সর্বোচ্চ তদারকি করছি। কারও অসুবিধা হবে না।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকৃত হন, সে জন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব এবং কৃষি উপকরণগুলোতেও পর্যাপ্ত ব্যবস্থা নেব।”

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ ও কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী।

Tags: কৃষি প্রতিমন্ত্রীসার মজুদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালমনিরহাটে ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা
  • বাউফলে যথাযোগ্য মর্যাদায় শহীদ সেলিম দিবস পালিত
  • কাপাসিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • ফরিদপুরে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ
  • সাতক্ষীরায় বাজার মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম