Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৩ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে কোনো পরিবহন ভাড়া বৃদ্ধি হবে না। যারা এটি মানতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল ও ড্রেজার বেইড পরিদর্শন করেন। এছাড়া, বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দর এলাকায় নির্মাণাধীন মাছঘাট টার্মিনাল ভবনও তিনি দেখে যান।

মন্ত্রী বলেন, “আমরা আশা করছি, ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ। যেখানে যানজট বা শৃঙ্খলার অভাব দেখা দেবে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ সব সংশ্লিষ্ট সংস্থা এই ঈদে তৎপর থাকবে এবং সবার সহযোগিতা থাকবে।

শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে তিনি উল্লেখ করেন, পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নদী দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারি জায়গা থেকেও যে কাজগুলো করা দরকার, তা দ্রুত শুরু করা হবে।

পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ঈদকঠোর ব্যবস্থাসড়কমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দল মনোনয়ন দিলেই সিটি কর্পোরেশনের নির্বাচন করবো: ইশরাক হোসেন
  • অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন
  • রাজাপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত
  • নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ
  • ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম