Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে এমপি আবুল কালাম আজাদ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৯ am ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে পাইকগাছা পৌরসভা বাজারে অভিযান ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাজারের বিভিন্ন দোকান, মার্কেট, কাপড় বিতান, মুদি ও ফলের দোকান পরিদর্শন করেন। পাশাপাশি মশা নিধন কার্যক্রমও তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সার্বিক বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারির কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি এবং অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।

পরিদর্শনকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল খাদ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “পবিত্র রমজানে মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে হবে। কেউ ভেজাল বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং ষোলআনা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিরাপত্তা শঙ্কায় আকাশসীমা বন্ধ করে দিল ইসরায়েল
  • ইফতারে ক্লান্তি দূর ও স্বাস্থ্যকর শরবতের ১০টি রেসিপি
  • হত্যা মামলায় সাবেক মেয়র আইভী গ্রেপ্তার
  • ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু
  • মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম