Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিমন্ত্রী কে সালাম জানাতে গিয়ে পুলিশভ্যান উল্টে আহত ৮  

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৫ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি-কে সালাম জানাতে যাওয়ার সময়, পথিমধ্যে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস থেকে একটি পুলিশ দল প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাড়িযোগে রওনা হয়। পথিমধ্যে দড়িভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে পড়ে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রীকে সালাম জানাতে পুলিশ সদস্যরা রওনা হয়েছিলেন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান ও এএসআই (এবি) নিজাম আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি আহত পুলিশ সদস্যদের দেখতে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, দড়িভেলানগর এলাকায় আমাদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। দ্রুত গাড়িটি উদ্ধার করা হবে।
Tags: বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দ্রুত পাসের দাবি, শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীদের খোলা চিঠি
  • রোয়াংছড়িতে ৪ গরু চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করল জনতা
  • গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল
  • গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ইফতার মাহফিল
  • ফরিদপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম