Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল ছড়ার বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করলেন এমপি মুজিব 

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩২ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
দেওয়ান মাসুকুর রহমান , শ্রীমঙ্গল (মৌলভীবাজার),
পর্যটন নগরী শ্রীমঙ্গলকে সুন্দর রাখতে ও জলাবদ্ধতা নিরসনের জন্য ছড়া, রাস্তা, কৃষিজমি থেকে পলিথিন, প্লাস্টিক পণ্য ও অপচনশীল বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরতলীর ভূরভুড়িয়া ছড়ায় জমাটবদ্ধ বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, স্কাউট ও বিএনসিসির সদস্যরা।
পরে এমপি শহরতলীর বিভিন্ন পরিবারের মধ্যে বারবার ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করেন, যাতে প্লাস্টিক ও পচনশীল বর্জ্য জমা রাখা যায়। পাশাপাশি পলিথিনের ব্যবহার কমানো ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পর্যটন এলাকায় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের জন্য পৃথক পৃথক ডাস্টবিনও স্থাপন করা হয়েছে। এসময় সাংবাদিকদের এমপি মুজিব বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকে দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। তার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় তারা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকা একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। তাই এলাকাকে সবসময় পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি সুন্দর,গোছানো ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, যা চলমান থাকবে বলে জানান।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দ্রুত পাসের দাবি, শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীদের খোলা চিঠি
  • রোয়াংছড়িতে ৪ গরু চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করল জনতা
  • গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল
  • গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ইফতার মাহফিল
  • ফরিদপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম