Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় তিস্তা নদীতে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৮ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)দিনব্যাপী অভিযানে ১১টি ইঞ্জিনচালিত নৌকা, ৬টি স্যালো মেশিন, ৫টি সিক্স-সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়।

জানা যায়,বেশকিছুদিন থেকে তিস্তা নদীর একাধিক স্থানে প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন।বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের নেতৃত্বে ডিমলা থানা পুলিশ,রংপুর ব্যাটালিয়ন(৫১ বিজিবি)ডিমলার সদস্যরা অভিযান পরিচালনা করেন।এ সময় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে ১১টি ইঞ্জিনচালিত নৌকা, ৬টি স্যালো মেশিন ও খালিশ চাপানী ইউনিয়নে ৫টি সিক্স-সিলিন্ডার মেশিন বিনষ্ট করা হয়।একি সময় পাথর উত্তোলন কাজের ব্যবহৃত বেশকিছু সরঞ্জামও জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবিরের নেতৃত্বে অভিযানে ডিমলা থানার এসআই রেজাসহ সঙ্গীয়ফোর্স, বার্নিঘাট বিওপির সুবেদার সাইফুজ্জামানসহ বেশকিছু বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন,তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বেআইনি।তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দ্রুত পাসের দাবি, শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীদের খোলা চিঠি
  • রোয়াংছড়িতে ৪ গরু চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করল জনতা
  • গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল
  • গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ইফতার মাহফিল
  • ফরিদপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম